বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেওবন্দের মুহতামিমের দোয়ায় শেষ হলো ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলন মাওলানা সাদের ভ্রান্তি সম্পর্কে সতর্ক করা আলেমদের দায়িত্ব: মুফতি আবদুল্লাহ মারুফি বাবার প্রিয় ছাত্র পীর সাহেব চরমোনাইয়ের অবদান স্মরণ করলেন ইবনে শায়খুল হাদিস বিশ্বজয়ী কারী ও হাফেজদের সংবর্ধনা দেবে ইসলামিক ফাউন্ডেশন এক বছর বিরতির পর আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা আজহারীর রওজাতুল বানাত ঢাকার শিক্ষার্থীদের কুরআনুল কারীম সবক প্রদান ২৬ নভেম্বর  ভারতে কমল স্বর্ণের দাম, ভরি কত? প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রমজান মাসে দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

আজ বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এতে বলা হয়েছে, রমজানে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারহান নূর সংবাদমাধ্যমকে বলেন, রমজান মাসে মানুষের দুর্ভোগ ও যানজট এড়ানোর জন্য যদি সরকার এই সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আমরা এটাকে স্বাগত জানাই।

একই সঙ্গে সড়কে যানজট কমাতে অন্যান্য উদ্যোগগুলোও নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ