বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেওবন্দের মুহতামিমের দোয়ায় শেষ হলো ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলন মাওলানা সাদের ভ্রান্তি সম্পর্কে সতর্ক করা আলেমদের দায়িত্ব: মুফতি আবদুল্লাহ মারুফি বাবার প্রিয় ছাত্র পীর সাহেব চরমোনাইয়ের অবদান স্মরণ করলেন ইবনে শায়খুল হাদিস বিশ্বজয়ী কারী ও হাফেজদের সংবর্ধনা দেবে ইসলামিক ফাউন্ডেশন এক বছর বিরতির পর আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা আজহারীর রওজাতুল বানাত ঢাকার শিক্ষার্থীদের কুরআনুল কারীম সবক প্রদান ২৬ নভেম্বর  ভারতে কমল স্বর্ণের দাম, ভরি কত? প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

রমজানের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল (১ মার্চ, শনিবার) সন্ধ্যা ৬.০০ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ শায়লা শারমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ