মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ইজতেমার কাজ ৭০ ভাগ সম্পন্ন : বললেন ঢাকা বিভাগীয় কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, আসন্ন বিশ্ব ইজতেমার ৭০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি প্রস্তুতি অল্প কিছুদিনের মধ্যেই শেষ হবে বলে আশা ব্যাক্ত করেন।

গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, ইজতেমার সার্বিক প্রস্তুতি তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিগণ যারা আছেন তারাই করে থাকেন। তবে তাদের চাহিদা অনুযায়ী আমরা তাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করে থাকি। এক সময় তারা নিজেরা সবকিছু করতেন। ইজতেমার পরিধি বাড়ার কারণে বর্তমানে অনেক ক্ষেত্রে তাদের সহযোগিতার প্রয়োজন হয়। ইজতেমার মুরুব্বিদের সঙ্গে পরামর্শ করে ডিমান্ড অনুযায়ী সহযোগিতা করে থাকি।

সরফুদ্দিন আহমেদ চৌধুরী আরো বলেন, আপনারা জানেন ইজতেমাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম জামাত বলা হয়ে থাকে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মুসল্লি এখানে উপস্থিত হন। এজন্য তাদের কিছু মৌলিক চাহিদা রয়েছে। টয়লেট, স্বাস্থ্য, খাবার পানি এইসব বিষয়গুলোতে আমরা তাদের সাপোর্ট দেই।

তিনি বলেন, সরকারের বিভিন্ন দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গাজীপুর সিটি কর্পোরেশনের একটা বড় দায়িত্ব রয়েছে। এছাড়া পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সার্বিক প্রস্তুতি বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, এখন পর্যন্ত ইজতেমার প্রস্তুতিমূলক কর্মকাণ্ড ঠিক মতোই এগোচ্ছে। আশা করছি ইজতেমা শুরুর আগে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করতে পারব।

তিনি বলেন, ইজতেমা কর্তৃপক্ষের ডিমান্ড ছিল চটের পরিবর্তে টিনের। তাদের চাহিদা অনুযায়ী সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইজতেমায় যাতে মুসল্লিরা নির্বিঘ্নে আসতে ও শেষে যেতে পারে সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।

পরিদর্শনের সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম  শফিউল আজম, গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিনসহ জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও তাবলিগের শীর্ষ মুরুব্বিরাও উপস্থিত ছিলেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ