|| মাওলানা আ ব ম সাইফুল ইসলাম ||
প্রতিভা মানবজাতির এক অমূল্য সম্পদ। প্রতিভাবান ব্যক্তি নিজ কর্মদক্ষতা ও মেধার জোরে সামনে এগিয়ে যেতে থাকেন । তার অগ্রযাত্রা দ্বারা কেবল তার নিজেরই উন্নতি সাধিত হয় না; বরং তার কর্মদক্ষতা পুরো সমাজ ও জাতির জন্যই গৌরব বয়ে আনে। তাই এমন ব্যক্তিদের উৎসাহদান ও সহযোগিতা করা প্রতিটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব । দীনি ইলম ও দীনি খেদমতের বেলায় এরূপ উদারতা প্রদর্শনের জরূরত আরও অনেক বেশি।
প্রতিভার বিকাশ রাতারাতি হয়ে যায় না। এর জন্য দরকার দীর্ঘ সাধনা, নিরলস পরিশ্রম, সৃজনশীলতা এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা। যখন একজন প্রতিভাবান ব্যক্তি নিজের কর্মদক্ষতা ও সততার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যান, তখন তিনি নতুন পথ ও নতুন সম্ভাবনা তৈরি করেন, যা পুরো সমাজের অগ্রগতির পথ সুগম করে। তা বহু শূন্যতা পূরণ করে। এরূপ প্রোথিতযশা আলেমের দ্বারা দীনের এমন এমন খেদমত আঞ্জাম পেয়ে থাকে , যা অনেকের দ্বারাই করা সম্ভব হয় না অথচ তা করা অতীব জরুরি। অন্যথায় মানুষ দীনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা লাভ করতে পারে না । ফলে সেসব ক্ষেত্রে তাদের দ্বারা দীনের পথে চলা কঠিন হয়ে যায়। তাই দীনের এরূপ অঙ্গনে যারা কাজ করেন তাদের পà