বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে।