মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

চলতি বছরের মাঝামাঝি সময়েই জাতীয় নির্বাচন সম্ভব : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলতি বছরের মাঝামাঝি সময়েই জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তা আসে কোথা থেকে? তা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সংসদ নির্বাচন তো একসঙ্গে করতে পারবেন না বলে ইসি জানিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তড়িঘড়ি করে বিচার করা যাবে না। তাহলে সেটা আবার প্রশ্নবিদ্ধ হবে।

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে খসড়াপত্র পেয়েছি। আমরা আলোচনা করছি। আরও করব। সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নেব। তারপর কিছু বলা যাবে। বিএনপির জন্ম হলো সংস্কারের মধ্য দিয়ে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। এটাই তো বড় সংস্কার। সংস্কার হলো চলমান প্রক্রিয়া। এটা চলতেই থাকবে।

তিনি বলেন, যুগপৎ আন্দোলনের যতগুলো দল আছে সবার সঙ্গে কথা বলেছি, আরও বলব।

এছাড়া ভারতের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ