বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন

খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি:

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ-এর খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সভাপতি মাওলানা মুফতি ইমামুদ্দিন কাসেমীর সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা হাফেজ হাবিবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা আবুল খায়ের রামগড়, মাওলানা হাফেজ ইউসুফ, মাওলানা রেজাউল করিম মিছবাহ, সেক্রেটারি মুফতি নোমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ ওমর ফারুক, মাওলানা কাউসার আজিজী, কারী নাসির উদ্দিন, মাওলানা সাব্বির মাহমুদ রশিদী ও মাওলানা মুফতি শফিউল্লাহ হাবিবী প্রমুখ।

বক্তাগণ তাঁদের বক্তব্যে বলেন, আহমদীয়া মুসলিম জামাত নামে পরিচিত কাদিয়ানী সম্প্রদায় মহানবী সা.-কে শেষ নবী হিসেবে না মেনে, ভারতের গুরুদাসপুরে জন্মগ্রহণকারী মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী হিসেবে মানে। সমস্ত ওলামা-মাশায়েখ এই বিষয়ে একমত, যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করবে না, সে কাফের হয়ে যাবে। সুতরাং কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ নেই।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ