ভারতের মাওলানা সাদ সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্যে ‘মানহানির অভিযোগ’ এনে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মো. যুবায়ের হোসেন নামে সাদের অনুসারী এক ব্যক্তি বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
আজ সোমবার (২ ডিসেম্বর) বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার অন্যান্য বিবাদীরা হলেন ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না,