শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে

ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিস্ফোরক আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, ২৯ সেপ্টেম্বর রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে কিছু আসামির নির্দেশে নিরাপরাধ মানুষের ওপর গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই আহত হন মাহফুজুর রহমান, নাসির উদ্দিন, শামীম উসমানসহ অনেকে।

ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেফতারের তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ