শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সারাদেশে বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ উত্তরপশ্চিমে অবস্থান করছে, যা মৌসুমি বায়ুকে বাংলাদেশের ওপর সক্রিয় করেছে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাও কমবে। সেইসঙ্গে কমবে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ৬০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রথম ১২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।

পরবর্তী ১২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, একই বিভাগের অধিকাংশ স্থানে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে এবং এই সময়ে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে।

শেষ ২৪ ঘণ্টায়ও আট বিভাগের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে। এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ