বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আজ থেকে শুরু বিএনপির তিন দিনের গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

 নিজস্ব প্রতিবেদক
বিএনপির তিন দিনের গণসংযোগ শুরু আজ

৭ জানুয়ারির ভোট বর্জনসহ সরকার পতনের অসহযোগ কর্মসূচির সমর্থনে আজ তিন দিনের দ্বিতীয় দফা গণসংযোগ কর্মসূচি শুরু করছে বিএনপিসহ সমমনা দলগুলো। 

বিএনপিসহ যুগপৎ আন্দোলনে শরিক দল এবং জোটগুলো ঢাকাসহ সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালন ও লিফলেট বিতরণ করবে।

গণতন্ত্র মঞ্চ আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে, ১২ দলীয় জোট তোপখানা রোডের বিএমএ ভবনের সামনে থেকে, জাতীয়তাবাদী সমমনা জোট তোপখানা রোড, এলডিপি বিজয় নগর নাইটিঙ্গেল মোড়, গণ অধিকার পরিষদ (ভিপি নূর), গণফোরাম, লেবার পার্টি ও পিপলস পার্টি বিজয় নগর পানির ট্যাংকের সামনে, গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিচায় ডিআরইউর সামনে, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবি পার্টি বিজয় নগর বিজয় একাত্তর হোটেলের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ