বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পাকিস্তান এখন বলে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তান এখন বলে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও। এটাই শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা। সব সূচকেই আমরা পাকিস্তান থেকে এগিয়ে আছি। 

তিনি বলেন, ২০২১ সালে জিডিপিতে আমরা ভারতকে পেছনে ফেলেছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আমাদের এ উন্নয়ন আরও অনেক দূর যেতে পারতো, যদি দেশে নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতি না থাকতো।

শনিবার বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের সময় হত্যাযজ্ঞ চালিয়েছে, অসংখ্য মানুষ মেরেছে। এখন বাংলাদেশে নব্য হানাদার বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। তারা সাধারণ মানুষের ওপর বোমা নিক্ষেপ করছে, বাসে আগুন দিচ্ছে এবং ট্রেন লাইন উপড়ে ফেলছে।
তিনি বলেন, ২৮ অক্টোবর সাংবাদিকদের যেভাবে মেরেছে, তার ধিক্কার জানাই। এর বিচার হবেই। বিরোধী রাজনীতি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তার জন্য এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা রাজনৈতিক ধর্ম নয়। এই অপশক্তিকে নির্মূল করতে হবে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ফয়সালা হবে যে, দেশ এগিয়ে যাবে নাকি পিছিয়ে যাবে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ সভাপতি এম এ কুদ্দুস, মানিক লাল ঘোষ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ