বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভোটের আগে অস্ত্র উদ্ধার চেয়ে ইসিকে চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত করার জন্য বৈধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে অস্ত্র উদ্ধারের পাশাপাশি ভোটকেন্দ্র দখলকারী চিহ্নিত সন্ত্রাসীদের নজরদারিতে রাখারও দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমুর আলম খন্দকারের এক চিঠিতে এসব দাবি করা হয়েছে।

বিএনপির বহিষ্কৃত নেতাদের নেতৃত্বে চলা তৃণমূল বিএনপির প্রার্থীরা দেশের বিভিন্ন আসন থেকে ১৫১টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে ১৩৯টি নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে।

চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ সুষ্ঠু ও প্রভাবমুক্ত করার লক্ষ্যে সকল প্রকার বৈধ/অবৈধ অস্ত্র উদ্ধারসহ ভোটকেন্দ্র দখলকারী চিহ্নিত সন্ত্রাসীদের নির্বাচন পর্যন্ত নজরদারিতে রাখার জন্য আপনাকে অনুরোধ করা হলো।

এদিকে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার বলেন, আমাদের সমর্থকরা বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছে, প্রতিকূল পরিস্থিতির স্বীকার হচ্ছে। কিছু কিছু ঘটনা যদি এখনি নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। শেখ হাসিনা আপনি সরকারকে নিয়ন্ত্রণ করছেন, আইনশৃঙ্খলা বাহিনী আপনার নিয়ন্ত্রণেই আছে। এসব ঘটনা নিয়ন্ত্রণ করেন। শেখ হাসিনা যদি এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ