বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পেল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তির ছাড় পেয়েছে বাংলাদেশ। এর আওতায় ৬৮ কোটি ১০ লাখ ডলার পাওয়া যাবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।

অর্থমন্ত্রী জানান, মঙ্গলবার ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বাংলাদেশকে ঋণের অনুমোদন দেওয়া হয়।

গত অক্টোবরে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে এসে ঋণ কর্মসূচি পর্যালোচনার পর সংস্থাটির বোর্ডের কাছে ঋণের দ্বিতীয় কিস্তির প্রস্তাব উপস্থাপন করে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তিতে ঋণের ৪৪ কোটি ৭৮ লাখ ডলার পায় বাংলাদেশ। ছয় কিস্তিতে ২০২৬ সালের মধ্যে মোট ৪৭০ কোটি ডলার ছাড়ের কথা রয়েছে। 

শর্ত সঠিকভাবে পূরণ করতে না পারায় আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি আটকে যেতে পারে বলে আশঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচনের আগ মুহূর্তে এই ঋণ ছাড় পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সরকারে।

এমন এক সময় এই ঋণ ছাড় পেল যখন দেশের রিজার্ভ অব্যাহতভাবে কমছে। এই ঋণ পাওয়ার ফলে রিজার্ভের পতন কিছুটা হলেও ঠেকানো যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ