বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সহিংসতা ও ষড়যন্ত্র করে ৭ জানুয়ারি নির্বাচনকে বানচাল করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে- এটা ভুল ধারণা। হামলা, সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কিছু লোক আছে যারা শঙ্কা, হা-হুতাশ করে, উচ্চতর ডিগ্রি নিয়ে গলা ফাটায়। যা কিছু উন্নয়ন, অর্জন- আমাদের। কিছু লোক প্রশংসা করে না। দেশকে ছোট করতে বিদেশিদের কাছে দেশের বদনাম করে।’


সেতুমন্ত্রী বলেন, ‘সব বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার পক্ষে নয় আওয়ামী লীগ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকলে, এতে আওয়ামী লীগের আপত্তি নেই।’

এ সময় শরিকদের আপত্তি থাকলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের বলা হয়েছে আচরণবিধি মেনে চলতে হবে, বল প্রয়োগ করবে না। প্রতিযোগিতা করতে পারবে। শরিকদের আপত্তি থাকতে পারে। কিন্তু স্পষ্ট বলেছি, স্বতন্ত্র প্রার্থী থাকবে।’

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সায়েম খানসহ আরও অনেকে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ