বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আজ থেকে আবার ৩৬ ঘণ্টার অবরোধ বিএনপি-জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফশিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ফের আজ মঙ্গলবার থেকে একাদশতম দফায় অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ ভোর ৬টা থেকে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার অবরোধ পালন করবে দলটি। 
এদিকে, জামায়াতে ইসলামীও আলাদাভাবে অনুরূপ সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই অবরোধ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।


গতকাল বিকালে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব বিএনপি নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং অবৈধ তপসিল ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে অবরোধ কর্মসূচি পালিত হবে।


বুদ্ধিজীবী ও বিজয় দিবসের কর্মসূচি: শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার শহিদ বুদ্ধিজীবী দিবসে নেতাকর্মীরা সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। দিবসটি উপলক্ষে আলোচনাসভা হবে। এতে বরণ্যে বুদ্ধিজীবীরা অংশ নেবেন। আর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে সাভারে জাতীয় স্মৃতি সৌধে একাত্তরের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয়, মহানগর ও স্থানীয় নেতাকর্মীরা। এরপর জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ