বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

রোববার নূরানী তালীমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ [এন.টি.কিউ.বি কর্তৃক পরিচালিত ৩য় শ্রেণি সমাপনী পরীক্ষা-২০২৩ইং এর ফলাফল প্রকাশ করা হতে যাচ্ছে।

জানা যায়, আগামী ১০ ডিসেম্বর (রোববার) দুপুর ১২ টায় ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ’র স্থায়ী কার্যলয়ের শাইখুল কুরআন অডিটরিয়াম মোহাম্মদপুর এই ফলাফল প্রকাশ করা হবে।

বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন, একটি অস্থির সময়ের মধ্যেও নুরানি বোর্ডের সমাপনী পরীক্ষা গ্রহণ ও এর ফলাফল প্রকাশ হচ্ছে। শিশুদের সুন্দর আগামী গড়তে গতিশীল শিক্ষাকার্যক্রমের কোন বিকল্প নেই। আমাদের পথচলায় সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে কুরআনের মক্তব প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ইমানের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত রহ.-এর ত্যাগ, কুরবানি ও ইখলাসের ফসল আজকের নূরানী তালীমুল কুরআন বোর্ড। অবহেলিত জনগোষ্ঠীর জন্য কুরআন শিক্ষাকে সহজাতকরণে নূরানী তালীমুল কুরআন বোর্ড বিশেষ ভূমিকা রাখছে। সারা দেশে নিজস্ব সিলেবাসে বাংলা ইংরেজি ও গণিতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। আগামী দিনেও কুরআনের খেদমতে শায়খুল কুরআনের পরিবার বিশেষ ভূমিকা রাখবে।

এর আগে, নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন,টি,কিউ,বি) পরিচালিত ৩য় শ্রেণীর ১৭তম সমাপনী পরীক্ষা গত ১৮ নভেম্বর (শনিবার) দেশব্যাপী একসঙ্গে শুরু হয়। চলে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত। এতে অংশ নেয় ৪৯ হাজার ৪ শত ৯৪ জন ছাত্র-ছাত্রী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ