বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কারাবন্দি আলেমদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দিবে হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গ্রেপ্তার সব নেতাকর্মীর মুক্তি ও সব মিথ্যা মামলা প্রত্যাহার না করায় কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (২ ডিসেম্বর) হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে মাওলানা মামুনুল হক, মুফতি মুনির হুসাইন কাসেমীসহ হেফাজতের কারাবন্দি সকল আলেম উলামার মুক্তির দাবি জানানো হয়। নয়তো এহেন পরিস্থিতিতে অনতিবিলম্বে আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী সাথে পরামর্শক্রমে তাওহিদি জনতাকে সাথে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেবে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মাহাসচিব আল্লামা শায়খ সাজেদুর রহমান বলেছেন, গত ২৫ অক্টোবর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলন থেকে ঘোষিত দাবিসমূহের অন্যতম দুটি দাবি ছিল- মাওলানা মামুনুল হক, মুফতি মুনির হুসাইন কাসেমীসহ হেফাজতের কারাবন্দি সকল আলেম উলামার মুক্তি এবং ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার।

তিনি বলেন, ২৫ শে অক্টোবরের উলামা মাশায়েখ সম্মেলন থেকে ৩০ নভেম্বরের মধ্যে এসব দাবি বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানানো হয়েছিল। ইতিমধ্যে ৩০ নভেম্বর পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই সময়ের মধ্যে মুফতি মুনির হুসাইন কাসেমী ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী জামিনে মুক্তি পেয়েছেন। এ জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।

হেফাজত মহাসচিব আরও বলেন, অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো, মাওলানা মামুনুল হকসহ বাকি যে সমস্ত আলেম এখনও কারাবন্দি আছেন তাদের ব্যাপারে এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো বাস্তব উদ্যোগ গ্রহণ করা হয়নি। যার ফলে হেফাজতের নেতাকর্মী ও সারাদেশের উলামায়ে কেরাম ও আপামর তৌহিদি জনতার মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ