বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কারামুক্ত হয়েই নৌকার প্রার্থী বিএনপি নেতা শাহজাহান ওমর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।

তিনি আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন ।

 বিএনপি নেতা শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান, ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা।

এর আগে, নাশকতার একটি মামলায় বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদের শাহজাহান ওমরকে জামিন দেন। এরপর সন্ধ্যা ৬টায় কাশিমপুর কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এরপরই গুঞ্জন ওঠে তিনি সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় গত ৪ নভেম্বর শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর আসামি পক্ষ জামিন আবেদন করলে গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

 

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ