মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

এবার ভোট দিতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা জানিয়েছেন, এবার ভোটকেন্দ্রে যেতে কিংবা ভোট দিতে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগে ভোটারদের ভয়ভীতি দেখালে, হুমকি-ধামকি দিলে শাস্তির আওতায় আনার আইন ছিল না। এবার কমিশন আইন সংশোধন করে এই অপকর্মের বিরুদ্ধে শাস্তির বিধান করেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এই আইন কঠোরভাবে প্রতিপালন করার জন্য আজ সভাতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সভা শেষে তিনি এ কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ অন্যদের সঙ্গে প্রস্তুতিমূলক এ সভা অনুষ্ঠিত হয়।


ইসি রাশেদা সুলতানা বলেন, হরতাল-অবরোধ কারা দেবে কি দেবে না, সেটি আমরা বলতে পারবো না। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি। আশা করছি নির্বাচনে পরিবেশ ভালো থাকবে, ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। পেছানোর কোনো সুযোগ নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করবে আইনশৃঙ্খলা বাহিনী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ