মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

নির্বাচন পর্যবেক্ষণে ৩৮ দেশ-সংস্থাকে ইসির আমন্ত্রণ

সালেহ্ বিপ্লব
সালেহ্ বিপ্লব
শেয়ার
ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৮ দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এসব দেশ ও সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ইসি এদের অনেকের ব্যয় বহন করবে বলে জানা গেছে।

ইসি সূত্রগুলো জানিয়েছে, দেশ ও সংস্থাগুলো হলো- ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, থাইল্যান্ড, আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব, চীন, জাপান ও সিঙ্গাপুর।

এছাড়া সার্ক এবং ওআইসি মহাসচিব, ফেম্বোসা ও এ-ওয়েব চেয়ারপারসনকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, যেসব দেশ তাদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানায়, সেসব দেশ-সংস্থাকে আমন্ত্রণ জানাচ্ছেন তারা।

জানা গেছে,  ইসি যাদের আমন্ত্রণ জানিয়েছে, তাদের ভ্রমণ ব্যয়ও বহন করবে সংস্থাটি। কেননা, বাংলাদেশ নির্বাচন কমিশনকে যখন অন্য দেশ আমন্ত্রণ জানায়, ব্যয় আমন্ত্রণকারী দেশ-সংস্থাই বহন করে।

এদিকে এ পর্যন্ত ১২টি দেশ ও সংস্থার ৪৪ জন পর্যবেক্ষক ও সাংবাদিক ভোট পর্যবেক্ষণের আবেদন করেছে বলে জানা গেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ