মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবে ১১ উগান্ডা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে উগান্ডা থেকে ১১ জন পর্যবেক্ষক আসবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। উগান্ডাসহ এখন পর্যন্ত বিদেশি ১২ পর্যবেক্ষক সংস্থা এবং দুটি নিউজ এজেন্সি ভোট পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

উগান্ডার ১১ জন আসতে চান আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স থেকে। ইউরোপীয় ইউনিয়নের ৪ জন, এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) ১২ জন, আবুধাবি থেকে ১ জন, ভারতের এনডিটিভির ২ জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরামের ৪ জন, ব্রিটিশ হাইকমিশনের ১ জন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টিয়ান কংগ্রেসের ৩ জন, সুইডিশ রেডিও থেকে ১ জন, জাপানের ১ জন, জার্মানির ২ জন (একজন সাংবাদিক), ইতালি থেকে ১ জন ও অস্ট্রেলিয়ান দূতাবাসের ১ জন ভোট দেখতে আসার জন্য আবেদন করেছেন।


আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী যে কোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে এই সময়ে আবেদন করতে পারবে। কোনো ধরনের তথ্য জানার দরকার হলে ইসিতে যোগাযোগ করতে পারবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ