মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে নির্বাচন হতে পারে না: ইসলামী আন্দোলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপাক সৈয়দ বেলায়েত হোসেন। রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে নীল নকশার নির্বাচন হতে পারে না।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি না করে তাড়াহুড়া করে কথিত তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন দলদাস এজেন্ডা বাস্তবায়ন করছে। আওয়ামী লীগ নির্বাচনের নামে নাটক মঞ্চস্থ করে দেশের প্রায় ১২ কোটি ভোটারের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুনরায় প্রধানমন্ত্রীকে জেতানোর ব্লুপ্রিন্ট অনুযায় পদক্ষেপ নিচ্ছে কমিশন। এজন্যই তফসিল ঘোষণার পর সরকার দলীয় লোকজন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে। এতে প্রতীয়মান হয়, ২০১৪ ও ২০১৮ সালের মত ভোট ডাকাতি করে পুনরায় ক্ষমতায় যাচ্ছে আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের উদ্যোগে সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সহ-সভাপতি মাওলানা আব্দর রশিদ সাভারীর সভাপতিত্বে এবং টিএম মাহফুজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও থানা নেতৃবৃন্দ।

সমাবেশে শেষে একটি বিশাল মিছিল সাভার মডেল মসজিদ থেকে সিটি সেন্টারে সমাপ্ত হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ