মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
টুথপেস্টে বিষ, ফিরুন সুন্নতি মিসওয়াকে! শরীয়তপুরে বড়াইল মাদরাসার ইসলাহি মাহফিল সম্পন্ন মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান ইসলামী ঐক্যজোটের সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর ইন্তেকাল  ‘পালাবো না বলেও যে পালায়, সে আসি আসি করেও আসবে না’ ইরান যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু আজ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচেন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আজ ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না হলে মিলবে না রেজিস্ট্রেশন লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

আমিনবাজারে টিনশেড ঘরে আগুন, দগ্ধ ৭


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহিত

 

সাভারের আমিনবাজারে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাত যুবক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আমিনবাজার হিজলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাকের বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- বাড়িওয়ালার ছেলে রায়হান (২০), তার বন্ধু হাদিস (২০), নাহিদ (২০), জুয়েল (২২), মোনারুল (২২), আলামিন (২২) ও রুবেল (২৪)। স্বজনরা জানান, দগ্ধরা কেউ পাত্তি মিস্ত্রি, ডায়নামো মিস্ত্রি, ভাঙারি দোকানের কর্মচারী আর কয়েকজন গার্মেন্টসকর্মী।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে ঘরে আগুন লেগেছিল সেটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। রাতে ৮ বন্ধু ওই ঘরটিতে ঢুকে আড্ডা দিচ্ছিল। তারা সেখানে মুড়ি খাচ্ছিল এবং কেউ ধূমপান করছিল। তখন হঠাৎ করেই আগুন ধরে যায়। এতে সাত জন দগ্ধ হয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ সাত জনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানার জন্য সাভার থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ