বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ঢাকা ছাড়লেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ করেই ওয়াশিংটন যাচ্ছেন। তিনি শ্রীলংকার রাজধানী কলম্বো হয়ে ওয়াশিংটন যাবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

জানা গেছে, পিটার হাস বেলা ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করতে করেছেন।

তবে হঠাৎ করেই তার এই ঢাকা ত্যাগ করার কারণ জানা যায়নি।

নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে বুধবার (১৫ নভেম্বর) সকালে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন কথা উল্লেখ করেন। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপরও জোর দেন মার্কিন এই রাষ্ট্রদূত।

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর দেওয়া একটি চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ