মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
বেফাক মহাসচিবের কাছে সচেতন আলেম সমাজের ১২ দফা প্রস্তাবনা পেশ আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় ও করণীয়  ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিশিষ্ট দায়ী ও হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা প্রফেসর হামীদুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বৃহস্পতিবার (২ নভেম্বর)গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তিনি বলেন, মরহুম প্রফেসর হামীদুর রহমান ছিলেন আব্বাজান হযরত হাফেজ্জী হুজুর রহ. এর ঘনিষ্ঠ সহচর, বিশ্বস্ত সফরসঙ্গী ও বিশিষ্ট  খলিফা। তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে হাফেজ্জী হুজুর রহ এর সহবতে জীবন অতিবাহিত করেছেন।

হাফেজ্জী হুজুর রহ. এর পরামর্শে কুরআন, হাদিস,তাফসির সহ দরসে নেজামির কিতাবাদি পড়ে যোগ্য আলেম হয়ে গিয়েছিলেন। অতপর  সারাজীবন মানুষকে দ্বীন ইসলামের পথে আহবান করেছেন। তার মৃত্যুতে দেশবাসী একজন সুযোগ্য দায়ী ও আধ্যাত্বিক রাহবারকে হারালো। যার শূন্যতা সহজে পূরণ হবার নয়।
আমরা মরহুমের আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করছি। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ