শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

অবরোধে মাঠে থাকবে র‍্যাবের ৩'শ টহল দল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ৩ দিনের দেশব্যাপী অবরোধ কর্মসূচী ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (৩০ অক্টোবর) র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।

খন্দকার আল মঈন বলেন, মঙ্গলবার থেকে বিভিন্ন রাজনৈতিক দল ৩ দিনের জন্য দেশব্যাপী অবরোধ কর্মসূচী ঘোষণা করেছে। জনজীবন স্বাভাবিক রাখাসহ তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে র‌্যাব নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী র‌্যাবের ১৫টি ব্যাটালিয়নের ৩শ টহল দল নিয়োজিত থাকবে। এছাড়াও গোয়েন্দা নজরদারী কার্যক্রম চলমান থাকবে।

র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন
পরিচালক বলেন, কেউ যদি কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সঙ্গে-সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। যে কোনো নাশকতা ও সহিংসতা প্রতিরোধে র‌্যাব সার্বক্ষণিক সচেষ্ট থাকবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ