শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় বিদেশি মিশনগুলোর উদ্বেগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিএনপির সমাবেশ ঘিরে শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে এতে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ বিদেশি মিশনগুলো। 

সোমবার (৩০ অক্টোবর) কূটনৈতিক মিশনগুলো এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেছে। 

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন তাদের ফেসবুকে এক পোস্টে যৌথ বিবৃতি প্রকাশ করেছে। 

কূটনৈতিক মিশনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সেজন্য গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতাকে কেন্দ্র করে যারা প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।

বিবৃতিতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রসঙ্গ যুক্ত করে বলা হয়েছে, আমরা সব স্টেকহোল্ডারদের সংযম অনুশীলনের মাধ্যমে সহিংসতা পরিবার এবং একইসঙ্গে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের শর্ত মানতে একসঙ্গে কাজ করতে সবাইকে আহ্বান জানাই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ