শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

২ দিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

দেশের প্রথম সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের জন্য ৩০ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর পর্যন্ত দুই ধাপে ১০ ঘণ্টা করে দেশে মোট ২০ ঘণ্টা ইন্টারনেট সেবায় আংশিক বিঘ্ন ঘটতে পারে।

রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ-পূর্বএশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৪ (সি-মি-উই ৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজারে স্থাপিত সার্কিটগুলো ৩০ অক্টোবর (সোমবার) দিনগত রাত ২টা থেকে ৩১ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা এবং ১ নভেম্বর (বুধবার) দিনগত রাত ২টা থেকে ২ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা আংশিকভাবে সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

সি-মি-উই ৪ সাবমেরিন ক্যাবলের আপগ্রেশনের কাজ শেষে বিএসসিপিএলসির ব্যান্ডউইথ ক্যাপাসিটি উল্লেখযোগ্য হারে বাড়বে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএসসিপিএলসি ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহমেদ গণমাধ্যমকে বলেন, কিছু গ্রাহকের ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। তবে সি-মি-উই ৫ চালু থাকায় ইন্টারনেট সেবা আংশিক বিঘ্ন হবে। দেশে মোট ব্যান্ডউইথ ব্যবহার এখন পাঁচ হাজার জিবিপিএসের বেশি। এর মধ্যে ২ হাজার ৪০০ জিবিপিএস দুই সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সরবরাহ করে বিএসসিপিএলসি।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ