শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তে কাজ করছে র‍্যাব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

রাজনৈতিক দলের কর্মসূচি কেন্দ্র করে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে হামলাকারীদের আইনের আওতায় আনতে মাঠে নেমেছে র‍্যাব।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে র‍্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন এ কথা জানানা।

তিনি বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ কেন্দ্র করে দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, ফকিরাপুলসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। গণপরিবহন, ব্যক্তিগত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তে কাজ করছে র‍্যাব

কমান্ডার খন্দকার আল মইন বলেন, তারা প্রধান বিচারপতির বাড়িতেও হামলা চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপরও আক্রমণ করে। তাদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হন। এছাড়া রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা ও অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করা হয়।

বিভিন্ন সমাবেশে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের ওপরও হামলা চালানো হয়। বিভিন্ন সড়কে স্থাপিত সিসি ক্যামেরাও ভাঙচুর করে।  

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, এসব দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে র‍্যাব। র‍্যাবের গোয়েন্দারা অন্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে গণমাধ্যম থেকে প্রাপ্ত ফুটেজ, সিসি ক্যামেরা ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে দুষ্কৃতকারীদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ