সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

পছন্দের জায়গায় সমাবেশের সুযোগ পাচ্ছে দুই দল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিয়েছে দেশের দুই বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। দল দুটি তাদের পছন্দসই স্থানে সমাবেশ করার অনুমতি পাচ্ছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একাধিক ঊধ্বর্তন কর্মকর্তা এমন তথ্যই জানিয়েছেন৷

ডিএমপির একাধিক কর্মকর্তা জানান, বড় দল দুটি কোনো ধরনের নাশকতা করবে না বলে আশ্বস্ত করলে শুক্রবার দুপুরে বা বিকালে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয়া হতে পারে।

পুলিশ বলছে, জামায়াত ইসলামী ছাড়া বড় দুই দলকেই পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে অনুমতি দেয়া হবে। তবে শাপলা চত্বরে সমবেত হতে পারবে না জামায়াত। তাদেরকে কোনো অনুমতি দেয়া হবে না।

ডিএমপি সূত্রে জানা গেছে, ওই দিন সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে। ঢাকার বাইরে থেকে ফোর্স আনা হচ্ছে। কোনো ধরণের দাঙ্গা, হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নিবে। সমাবেশস্থলে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, গোয়েন্দারা সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেন, নিরাপত্তার ঝুঁকি আছে, তবে সব কিছু বিবেচনা করে শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে। বড় ধরনের সমাবেশ ঘিরে যেকোনো গোষ্ঠী নাশকতা, দুর্ঘটনা ঘটাতে পারে। তবে যেকোন পরিস্থিতি মোকাবেলায় ডিএমপির সক্ষমতা রয়েছে বলেও জনানা পুলিশের এই কর্মকর্তা। এসব বিষয় পুলিশকে মাথায় রাখতে হয়। এজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব কিছু পজিটিভলি দেখে। সম্মানিত নাগরিক, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠনের প্রগ্রামের বিষয়ে যেমন সেনসিটিভ তেমনই শ্রদ্ধা আছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ