সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

‘নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক নির্বাচন কমিশনার বলেন, সবাই নির্বাচন চায়। মানুষ জানতে চায় কবে ভোট হবে। আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ভোট হবে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে।

তিনি বলেন, ভোটের পরিবেশ ভালো আছে। আমি কোনো সমস্যা দেখি না।

এদিকে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্যে আগামী ১ নভেম্বর গুরুত্বপূর্ণ একটি বৈঠক করবে কমিশন। নির্বাচন ভবনের সভাকক্ষে ওই দিন বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে পররাষ্ট্র, তথ্য, শিক্ষা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানেই ভোটের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

তবে তার আগে ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে ৩০ অক্টোবর একটি বৈঠক করবে নির্বাচন কমিশন। এতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের আইজি, র‌্যাব, বিজিবি, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক, এসবির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ