মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী

প্রধানমন্ত্রী বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।

আজ (শনিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ঢাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ১৫ তলা বিশিষ্ট বার কাউন্সিলের ভবনটি ১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়।

আইন ও বিচার বিভাগের তত্ত্বাবধানে, গণপূর্ত অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও স্থাপত্য অধিদপ্তরের নকশায় ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। খবর বাসসের  এতে রয়েছে পর্যাপ্ত অফিস স্পেস, মিটিং রুম, দুইটি কনফারেন্স রুম, রেকর্ড রুম, স্টোর রুম, ওয়েটিং এরিয়া, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, এক্সিবিশন স্পেস, রিসিপশন, রেজিস্ট্রেশন রুম, ব্যাংক, একাউন্টস সেকশন, আইটি সেকশন ইত্যাদি।

আইনজীবীদের জন্য প্রশিক্ষণ কক্ষ, পাঁচটি ট্রাইব্যুনাল কক্ষ, সুপরিসর মাল্টিপারপাস হল, নারী ও পুরুষের জন্য আলাদা নামাজ কক্ষ রয়েছে। এ ছাড়া, টিভি লাউঞ্জ, কিচেন ও ডাইনিং হলসহ শতাধিক আইনজীবীর থাকার ব্যবস্থা করা হয়েছে। ভবনটিতে চারটি লিফট, ফায়ার ফাইটিং ব্যবস্থা, সিসি ক্যামেরা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পুরুষ-নারী-প্রতিবন্ধীদের জন্য আলাদা শৌচাগার রয়েছে। প্রকল্পে আরবরিকালচারের মাধ্যমে ল্যান্ডস্কেপিং করা হয়েছে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সাবস্টেশন ও জেনারেটরের মাধ্যমে আলাদা বৈদ্যুতিক লাইন সংযুক্ত করা হয়েছে।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ