সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আহবান প্রধামন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু প্রধানমন্ত্রী বা রাজনীতিক হিসেবে নয়, একজন মা হিসেবে বিশ্বনেতাদের বলবো, আপনারা বন্ধ করেন এই যুদ্ধ, বন্ধ করেন এই অস্ত্রের প্রতিযোগিতা। কারণ যুদ্ধ হলে বেশি বেকায়দায় পড়ে আমাদের বোনেরা এবং শিশুরা। আমাদের সেই অভিজ্ঞতা আছে। ১৯৭১ সালে আমরা সেটা দেখেছি।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) গণভবন কমপ্লেক্স মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জয়িতা টাওয়ারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীজুড়ে যুদ্ধের দামামা বাজছে। একদিকে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। অপরদিকে, ইসরাইল-ফিলিস্তিন হামলা চলছে। ফিলিস্তিনের অর্ধেকের বেশি জায়গা ইসরায়েল দখল করে ফেলেছে।

নারীদের আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকায় ভোট দিয়েছেন বলে এই উন্নয়ন করতে পেরেছি। নারীদেরসহ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আমাদের এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের আগমনে ধন্য গণভবনের মাটি।

তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের প্রভাব ও যুদ্ধের প্রভাবে অর্থনীতিতে চাপ। দ্রব্যমূলের দাম বেড়ে গেছে। জাহাজের ভাড়া বেড়ে গেছে। এ জন্য ভাইবোনদের আহ্বান করি, যার যেখানে সুযোগ আছে, নিজেরা যেন চাষ করি। নিজেরা আবাদ করলে নিজের চাহিদা পূরণ করতে পারবো। নিজেদের উপার্জন নিজে করবো, নিজের পায়ে দাঁড়াবো। পরেে ওপর নির্ভরশীল হয়ে নয়, কাজের মধ্য দিয়ে অধিকারটা অর্জন করবো। আমাদের প্রতিটি জায়গায় নারীদের আসন ও পদ সংরক্ষিত আছে, রেখেছি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ