সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সহমর্মিতা জানাতে ফিলিস্তিন দূতাবাসে ইসলামী আন্দোলনের নেতারা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

<নুর আলম>

ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসে রাষ্ট্রদূত এস ওয়াই রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।

আজ রবিবার (১৫অক্টোবর) সকালে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। এ সময় সৌজন্য সাক্ষাতে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের জনগণের পাশে থাকায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ করে ইসলামী
আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিন ইস্যুতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করায় দলের আমীরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষ থেকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান- এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি।

উপস্থিত ছিলেন , দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ড. বেলাল নূর আজিজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ