মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পটিয়া মাদরাসার ৮৭তম বার্ষিক সভা ২৬ ও ২৭ নভেম্বর আকাবিরের পথ আঁকড়ে থাকার আহ্বান মুফতি তাকি উসমানীর ‘জনগণের নৈতিক ও চারিত্রিক সংশোধনে রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন’ মিরপুরে আবার বাসে আগুন আলেম-শিক্ষার্থীদের তাবলিগে সময় দেওয়া নিয়ে দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তা ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির

মুসলিম বিশ্বকে দ্রুত বৈঠক করতে হবে : ইমাম সমাজ বাংলাদেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
আজকের ছবি

তানবিরুল হক আবিদ, বিশেষ প্রতিনিধি 

জনস্রোতে উত্তাল রাজধানী ঢাকা। ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের ওপর অবৈধ দখলদার ইসরাইলিদের আগ্রাসন বন্ধের দাবিতে আজ ১৩ অক্টোবর জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুসল্লিরা মিছিল করেছেন।

বিশেষ করে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গনে ছিলো মুসল্লিদের প্রতিবাদে মুখরিত। এ দিকে দেশের বৃহত্তর ইমামদের অরাজনৈতিক সংগঠন ইমাম সমাজ বাংলাদেশ আজ চকবাজার শাহী মসজিদ চত্বরে মিছিল করেছে। 

পূর্ব বিক্ষোভ সমাবেশে মহাসচিব মুফতি মিনহাজ উদ্দিন বলেন বলেন-পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে একটি বাহিনীর গঠন করে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে হবে। যেকোনো মূল্য  দখলদারিত্ব অবসান ঘটাতে ওআইসি, আরবলীগসহ মুসলিম বিশ্বকে দ্রুত বৈঠক করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

চকবাজার শাহী মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে লালবাগ শাহী মসজিদ প্রদক্ষিণ করে গোর এ শহীদ মাজার চত্বরে গিয়ে সভাপতি ক্বারী আবুল হোসেন সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

হুআ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ