শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ইসরায়েল-ফিলিস্তিনের চলমান সংঘা‌ত ব‌ন্ধের আহ্বান বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল ও ফিলিস্তিনের ম‌ধ্যে চলমান সংঘা‌তের নিন্দা জা‌নি‌য়ে দ্রুত তা ব‌ন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

রোববার (৮ অ‌ক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃ‌তি‌তে চলমান সংঘাত ব‌ন্ধের আহ্বান জানা‌নো হয়।

বিবৃ‌তি‌তে বলা হ‌য়, বাংলাদেশ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের নিন্দা জানায়। সংঘা‌তের ফ‌লে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি এবং ক্ষতিগ্রস্তদের আহত হওয়ায় দুঃখ প্রকাশ করছে বাংলা‌দেশ।

বিবৃ‌তি‌তে উল্লেখ করা হয়, কো‌নো সংঘাত ও সহিংসতা বৃদ্ধি কোনো পক্ষকে উপকৃত করে না। আমরা ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়কেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাই। উভয় পক্ষের দ্ব‌ারা যেন আর কো‌নো নিরীহ প্রাণের ক্ষতি না হয়, সে জন‌্য অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাই।

বাংলাদেশ মনে করে, ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাস ও ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তি আনতে পারবে না। তাই বাংলাদেশ একটি দ্বি-রাষ্ট্র সমাধানে সমর্থন করে। য‌দি ফিলিস্তিন ও ইসরায়েল জাতিসংঘের রেজুলেশন নং ২৪২ এবং ৩৩৮ অনুসরণ করে দখলমুক্ত স্বাধীন রাষ্ট্র হিসেবে পাশাপাশি বসবাস করে ত‌বে এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আস‌বে। 

শুধুমাত্র সংলাপ এবং কূটনীতি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানের দিকে নিয়ে যেতে পারে এবং এই লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে আহ্বান জানায় বাংলাদেশ।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ