রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

দেশে ৭২ ঘণ্টার মধ্যে বড় ভূমিকম্প, যা বলছেন বিশেষজ্ঞরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হবে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে ফেসবুকে ভূমিকম্পের পূর্বাভাসের তথ্য ছড়িয়ে পড়ে।

বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে স্ট্যাটাস দিয়ে দাবি করা হয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। বিপদজনক জোন ঢাকা-চট্টগ্রাম ও সিলেট।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট করে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব না। ফলে এটি একটি গুজব। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ তাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান বলেন, এটি সম্পূর্ণ গুজব। এখন পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার মতো কোনো প্রযুক্তি আবিষ্কার হয়নি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ