রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

রাজধানীতে বিএনপিসহ বিরোধী দলগুলোর সমাবেশ আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলো। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর বিএনপির দুই অংশের যৌথ উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোট, পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট সমাবেশ করবে।

বিকেল ৩টায় পূর্ব পান্থপথে এফডিসিসংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিকেল সাড়ে ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ করবে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (একাংশ)।

এছাড়া বাম গণতান্ত্রিক ঐক্য সকাল ১০টায় পল্টন মোড়ে, লেবার পার্টি বেলা ১১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে সামনে, গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে বিকেল ৪টায় আরামবাগ দলীয় কার্যালয়ে সামনে এক দফা দাবিতে একই কর্মসূচি পালন করবে।

এর আগে গত ১২ জুলাই এক দফা আন্দোলনের ঘোষণার পর এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করে। সর্বশেষ ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগরে গণমিছিল কর্মসূচি ছিল।

এদিকে শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। নয়াপল্টন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাসহ সমসাময়িক ইস্যুতে কথা বলতে পারেন বলে জানা গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ