সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

নির্বাচন সহজ নয়, কঠিন পরিস্থিতিতে রয়েছি: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

প্রধান নির্বান কমিশনার (সিইসি) কাজী হাবীবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচন আসলে সহজ নয়। আমরা কঠিন পরিস্থিতিতে রয়েছি। সংকট সমাধান করতে হবে রাজনৈতিক দলগুলোকে। তারা যদি পরিস্থিতি অনুকূল করে দেয়, ইসির কাজ সহজ হবে। পরিস্থিতি অনুকূলে আনতে রাজনৈতিক স্বদিচ্ছার প্রয়োজন রয়েছে।’

সিইসি বলেন, ‘বারবার বলেছি, রাজনৈতিক দলগুলোর সমঝোতা হোক। চায়ের টেবিলে বসেন। দেশীয় পদ্ধতিতেই সমাধান হতে হবে। কিন্তু নাগরিক সমাজকে সেভাবে সক্রিয় দেখছি না।’

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক বৈঠকে এসব কথা বলেছেন সিইসি।

কাজী হাবীবুল আউয়াল বলেন, ‘আমাদের দেশে মাস্তান ও পেশিশক্তি আছে। ফলে প্রিসাইডিং অফিসার অসহায় হয়ে পড়েন। আমরা নির্বাচন বাতিল করতে পারব। তবে যার জন্য নির্বাচন বাতিল হবে তিনি আর ভোট করতে পারবেন না।’

তিনি বলেন, ‘আমাদের দেশে রাজনীতির প্রশ্নে রাজনীতিকরা তীক্ষ্ণভাবে বিভক্ত। যার ফলে রাজনৈতিক বিতর্ক উপস্থাপন হলে আলোচনাগুলো খুবই ধারালো, আক্রমণাত্মক হয়ে থাকে। আজকে সেদিকে যাবো না। আমরা সামনের দিকে তাকাতে চাই।’

সিইসি বলেন, ‘আগে কিন্তু সরকার কখনো এই প্রতিশ্রুতি দেয়নি। এই প্রথমবারের মতো সরকার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। সড়ক পরিবহনমন্ত্রী, আইনমন্ত্রী ও তথ্যমন্ত্রী যখন প্রতিশ্রুতি দিয়েছেন, তখন কিন্তু দলের নেতা হিসেবে নয়, সরকারের মন্ত্রী হিসেবে প্রতিশ্রুতি দিয়েছেন।’

হাবীবুল আউয়াল বলেন, ‘ডিসিরা নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন। হয়ত রিটার্নিং কর্মকর্তার দায়িত্বেও থাকবেন। তাদের কাছ থেকে বক্তব্য কাঙ্ক্ষিত নয়।’

আলোচনায় অংশ নেন সভায় সাবেক নির্বাচন কমিশনার, আমলা ও জ্যেষ্ঠ সাংবাদিক, নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ