রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি? ফরিদাবাদের ৭০ সালা স্মরণীয় করে রাখতে প্রকাশিত হচ্ছে যেসব বই-স্মারক

ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশ মশা নিধনে ভালো করে স্প্রে করেছে, কার্যকর ব্যবস্থা নিয়েছে বিধায় মশা কমেছে। ওসব দেশে ডেঙ্গু রোগীও কম, মৃত্যুও কম। ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে। আর এ জন্য সিটি করপোরেশন, পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে মশা বাড়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে মৃত্যু বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে, রোগীর সংখ্যাও কমবে না, মৃত্যুও কমবে না। ইতোমধ্যে ডেঙ্গুতে সাত শতাধিক মৃত্যু হয়েছে। আর মৃত্যু দেখতে চাই না।’

জাহিদ মালেক বলেন, ‘সবাই মিলে কাজ করলে কোভিডের মতো ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাবে। ইতোমধ্যে ভারত থেকে সাত লাখ স্যালাইন আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। আজকালের মধ্যে সাড়ে তিন লাখ স্যালà¦