রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আল্লামা সাজ্জাদ নোমানী ঢাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে ইসলামি দলগুলোর শোক চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত

সরকার সৌদি-মরক্কো থেকে ৭০ হাজার টন সার কিনবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

সৌদি আরব ও মরক্কো থেকে ৭০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। এরমধ্যে ৩০ হাজার টন এসপি সার এবং ৪০ হাজার টন ডিএপি সার কেনা হবে। এতে সরকারের ব্যয় হবে ৩৬৬ কোটি ৭১ লাখ ৫৫ হাজার টাকা।মধ্যপ্রাচ্যের দুই দেশ থেকে সার কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এস এ থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন এসপি সার ১২৯ কোটি ১০ লাখ ৫ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে সপ্তম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৩৭ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ক্রয়ের প্রস্তাবনাগুলোর মধ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দু’টি, কৃষি মন্ত্রণালয়ের দু’টি, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের একটি এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।

এর মধ্যে ক্রয় কমিটি ৫ টি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। অনুমোদিত ৫ টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৬৮২ কোটি ২৭ লাখ ১০ হাজার ৬৮০ টাকা।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ