শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮


প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নববী আদর্শের বার্তা ছড়িয়ে দিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সামনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ, সাহাবায়ে কেরামের ত্যাগ ও নৈতিকতার শিক্ষা তুলে ধরতে হবে। ক্যাম্পাসকে দখলদারিত্ব ও সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্ত করে জ্ঞান, নৈতিকতা, মানবিকতা ও আদর্শচর্চার কেন্দ্রে পরিণত করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র নিয়ন্ত্রিত শাখা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড শিক্ষার পরিবেশকে কলুষিত করছে। ছাত্র সংগঠনের নামে এসব অপকর্মের কারণে শিক্ষার্থীà¦