শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’ 

ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ঈমান কেবল মুখে উচ্চারণের বিষয় নয়; বরং মানুষের কথা, চিন্তা, কাজকর্ম ও লেনদেনসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে তাওহিদের প্রতিফলন থাকতে হবে। তাওহিদ ও ইসলামের এই শিক্ষা তুলে ধরেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. বন্দর বিন আবদুল আজিজ বালিলাহ।

শুক্রবার (১৩ নভেম্বর) জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।

খুতবায় শায়খ বন্দর বালিলাহ বলেন, ইসলাম ও তাওহিদ আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি সবচেয়ে বড় নেয়ামত। তাওহিদ শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের চিন্তা-চেতনা, কথাবার্তা, আচার-আচরণ ও পারস্পরিক লেনদেনেও এর প্রতিফলন থাকা জরুরি।

তিনি বলেন, শিরক সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই কারও উপকার বা ক্ষতি করতে পারে না। বিষয়টির গুরুত্ব বোঝাতে তিনি হজরত ইবরাহিম (আ.)-এর দোয়ার কথা স্মরণ করিয়ে দেন। আল্লাহর ঘনিষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তিনি নিজে ও তাঁর সন্তানদের মূর্তিপূজা থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন।

খুতবায় দীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও কোমলতা, প্রজ্ঞা ও উত্তম উপদেশের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ক্ষেত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের প্রতি হৃদয়ে মমতা ও কোমলতা ধারণ করতে হবে।

সূত্র: দ্য গেট টু হারামাইন

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ