শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

হজ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

হজ ও ওমরাহ সেবাদানকারী কোম্পানি ও প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের পাবলিক সিকিউরিটি। নির্ধারিত সময় পার হওয়ার পরও কোনো হাজি বা ওমরাহ পালনকারী ব্যক্তি সৌদি আরবে অবস্থান করলে এবং সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।

সৌদি পাবলিক সিকিউরিটির এক ঘোষণায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দেওয়াকে গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। একই ধরনের একাধিক লঙ্ঘনের ক্ষেত্রে অপরাধের সংখ্যা অনুযায়ী জরিমানার পরিমাণও বৃদ্ধি পাবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি জোরদার এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থানসংক্রান্ত বিধি-বিধান কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে হজ ও ওমরাহ সেবাদানকারী সব প্রতিষ্ঠানকে সর্বশেষ নির্দেশনা ও সংশ্লিষ্ট আইন-কানুন কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে নাগরিক ও প্রবাসীদেরও যেকোনো আইন লঙ্ঘনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে সৌদি পাবলিক সিকিউরিটি। এ জন্য মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় অঞ্চলে ৯১১ এবং দেশের অন্যান্য এলাকায় ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, প্রাপ্ত সব তথ্য সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: গালফ উর্দু মিডিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ