রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

বারিধারা মাদরাসায় খতমে নবুওয়াত মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির ওলামা সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাদিয়ানিরা ইসলামের মৌলিক আকিদা ‘খতমে নবুওয়াত’ অস্বীকার করে। তারা নিজেদের মুসলমান দাবি করলেও, বাস্তবে তারা ইসলামের পরিপন্থী মতবাদ প্রচার করে ইসলামকে আঘাত করছে। বিশ্ব মুসলিম উম্মাহ বহু আগেই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে। পাকিস্তান, ইন্দোনেশিয়া, আলজেরিয়া সহ অনেক মুসলিম রাষ্ট্রে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর বারিধারা মাদরাসায় আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশ বাস্তবায়ন করার লক্ষ্যে ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এসব কথা বলেন।

বারিধারা মাদরাসার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও মুফতি জাবের কাসেমীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

আরো বক্তব্য রাখেন, মাওলানা আবদুর রব ইউসুফী, খতিবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মুহাম্মদ আলী আফতাবনগর, মাওলানা রশিদ আহমাদ, মুফতি সালাহ উদ্দিন দিলু রোড,মুফতি বশীর আহমদ, মুফতি জাকির হোসাইন কাসেমী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি খালিদ সাইফুল্লাহ নোমানী, মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

বক্তারা বলেন,বাংলাদেশে কাদিয়ানিরা ধর্মীয় আবরণে বিভ্রান্তি ছড়াচ্ছে, মসজিদ, কুরআন, আজান ব্যবহার করে সাধারণ মুসলমানদের ভুল পথে চালিত করছে। তাই, এদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা ঈমানী, আইনগত ও জাতীয় দায়িত্ব।

ওলামা সম্মেলন থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়,সংবিধানে ধর্মীয় স্বাধীনতা রক্ষার পাশাপাশি মুসলিম সমাজের ঈমান রক্ষায় দ্রুত পদক্ষেপ নিন। ৯২% মুসলমানের দেশে ঈমানবিরোধী গোষ্ঠীর কর্মকাণ্ড বরদাশতযোগ্য নয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ