রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২ ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ ১৫ আগস্ট ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন

কাতারে ইসরাইলি হামলায় হামাস নেতার ছেলেসহ নিহত দুইজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন হামাসের শীর্ষ নেতা খালিল আল-হায়ার ছেলে হিমাম আল-হায়া এবং তার দপ্তরের পরিচালক জিহাদ লাবাদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হামাস নেতাদের লক্ষ্য করে এ বিমান হামলা চালায় ইসরাইল।

হামাসের দুটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানায়, ওই সময় সংগঠনের শীর্ষ নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি নিয়ে বৈঠক করছিলেন। হামলার সময় তারা অক্ষত থাকলেও খালিল আল-হায়ার ছেলে ও দপ্তর পরিচালক নিহত হন।

রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে ইসরাইলি একটি সূত্র নিশ্চিত করেছে যে, হামাস নেতৃত্বকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। হামলার অন্যতম লক্ষ্য ছিলেন খালিল আল-হায়া, যিনি হামাসের গাজা অঞ্চলের প্রধান এবং সংগঠনের আলোচনায় মুখ্য ভূমিকা পালন করছেন।

সূত্র: রয়টার্স

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ