সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

‘মিস্টার ট্রাম্প, আমরা কারা জানতে কারবালার ইতিহাস পড়ুন’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির জবাবে ইরানের পক্ষ থেকে এক প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (১৬ জুন) স্থানীয় সময় ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে বলেন, ‘সবাইকে এখনই তেহরান ছেড়ে যাওয়া উচিত!’ তবে তিনি এর কারণ স্পষ্টভাবে উল্লেখ করেননি।

পোস্টে আরও বলেন, ‘ইরানকে আমি যে চুক্তিতে স্বাক্ষরের কথা বলেছিলাম, সেটিই করা উচিত ছিল। এখন যা হচ্ছে, তা লজ্জাজনক ও মানবজীবনের অপচয়। আমি আগেও বলেছি, ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না।’

এর জবাবে, ফেসবুকে ‘ইরান মিলিটারি’ এবং এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ‘Islamic Republic of Iran’-এর অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলা হয়

"মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি জানতে চান আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ুন।"

‘মিস্টার ট্রাম্প, আমরা কারা জানতে কারবালার ইতিহাস পড়ুন’

এই বক্তব্যটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং ইরানি জনগণ ও মুসলিম বিশ্বের অনেকেই একে আত্মমর্যাদা ও প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, কারবালার প্রসঙ্গ টেনে ইরান মূলত নিজেদের ‘অত্যাচারের বিরুদ্ধে ন্যায়ের প্রতিরোধ’ নীতির ধারক হিসেবে উপস্থাপন করেছে, যা তাদের বিপ্লবী আদর্শের অংশ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ