বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহি ইজতেমা বৃহস্পতিবার শুরু ফ্যাসিবাদের আস্ফালন বেড়েছে, দায় সরকারের: গাজী আতাউর রহমান পুরনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুন ফ্যাসিবাদেরও জন্ম হবে না: আমিরে মজলিস ইসরায়েলের বিরোধিতা করায় আমিরাতের কবিকে নির্যাতনে হত্যা! গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

৬ রমজানেই ১ বিলিয়ন রিয়াল অনুদান সংগ্রহ সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এহসান প্ল্যাটফরমের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এক বিলিয়ন রিয়াল অনুদান সংগ্রহ করেছে সৌদি আরব। শনিবার অনুদান কার্যক্রমের আয়োজকরা এ তথ্য জানিয়েছেন।

এই অনুদান কার্যক্রমে সৌদির বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও অংশ নিয়েছেন। এতে বাদশাহ সালমান দিয়েছেন ৪০ মিলিয়ন রিয়াল। আর ক্রাউন প্রিন্স দিয়েছেন ৩০ মিলিয়ন রিয়াল।

সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানও এই অনুদান কার্যক্রমে অংশ নিয়েছে। এর মধ্যে দেশটির তেল কোম্পানি আরামকো দিয়েছে ৩৫ মিলিয়ন রিয়াল।  রিয়েল এস্টেট কোম্পানি রোশান দিয়েছে ৩০ মিলিয়ন রিয়াল, কিং আবদুল্লাহ ফাউন্ডেশন দিয়েছে ২০ মিলিয়ন রিয়াল, আল-রাজি এনডাউমেন্ট কোম্পানি দিয়েছে ১৫ মিলিয়ন রিয়াল।  

এ ছাড়া এই অনুদান কার্যক্রমে অংশ নেওয়া অন্যান্য কোম্পানির মধ্যে এস আর সরবরাহ করেছে ২০ মিলিয়ন রিয়াল, এসএনবি আল্লাহি, এসআর দিয়েছে ১৫ মিলিয়ন রিয়াল, এসএবিআইসিএসআর দিয়েছে ১০ মিলিয়ন রিয়াল, মাদেন এসআর দিয়েছে ৫ মিলিয়ন রিয়াল। 

এহসান প্ল্যাটফরম টানা চতুর্থ বছরের মতো রমজান মাস উপলক্ষ্যে অনুদান সংগ্রহের এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

 এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ