মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

গাজায় ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি মসজিদ ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। দেশটির হামলা চালিয়ে গাজার এক হাজারের বেশি মসজিদ ধ্বংস করে দিয়েছে। রোববার (১০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৫২ সালে রাফার আল হুদা মসজিদ নির্মাণ করা হয়েছিল যা সেখানকার অন্যতম পুরান মসজিদ ছিল। মসজিদটির সঙ্গে একটি লাইব্রেরিও ছিল। এ মসজিদটিতে একসঙ্গে দেড় হাজারের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। যা এখন ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইসরায়েলি হামলায় মসজিদটি ধ্বংস হয়ে যাওয়ায় বর্তমানে সীমিত পরিসরে নামাজ আদায় করছেন মুসল্লিরা। তবে আসন্ন রমজান মাসকে রেখে ফিলিস্তিনিরা নতুন করে প্রস্তুতি নিচ্ছেন। তারা আল হুদা মসজিদে জমায়েত হওয়া সিদ্ধান্ত নিয়েছেন।

রাফাহ শহরের একজন বাসিন্দা বলেন, মুসল্লিদের নামাজ আদায়ের ব্যবস্থা করার জন্য স্বেচ্ছাসেবীরা সেখানে ছোট একটি জায়গা তৈরি করেছেন। এতে আমাদের ধর্মীয় আচার পালন করা হবে। আমরা আশা করছি, এই যুদ্ধের অবসান এবং মসজিদটি পুনরায় নির্মাণ করা হবে। রাফাহর ওই এলাকায় এটাই ছিল কেন্দ্রীয় মসজিদ; যেখানে আশপাশের অনেক এলাকা থেকে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য জমায়েত হতেন।

এর আগে গত অক্টোবরে ইসরায়েলি বাহিনীর হামলায় ধসে পড়ে গাজার ঐতিহাসিক আল ওমারি মসজিদ। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম কুদস নেটওয়ার্ক ওই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংসপ্রাপ্ত মসজিদের ৩টি ছবি প্রকাশ করে। ছবিতে ধ্বংসপ্রাপ্ত মসজিদটি বিবর্ণ রূপ দেখা যাচ্ছে। যেখানে মুসল্লিরা নামাজ আদায় করতেন সে জায়গাটিও সম্পূর্ণ নষ্ট করে দেয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ